রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ৩০ জন। তবে হামলায় মেঙ্গাল অক্ষত রয়েছেন।

বুধবার (৮ জুলাই) দুপুরে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানা প্রাচীর এবং ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়।

প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। আশপাশের অনেক ভবনের দরজা-জানালার কাচ ভেঙে যায়। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে টানা তিন ঘণ্টারও বেশি সময় গোলাগুলি চলে। এ সময় রকেট লঞ্চার, গ্রেনেডসহ ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। এ ছাড়া বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারী নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারীও ছিল।

ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ও পরবর্তী গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তিনি বলেন, ‘শফিক মেঙ্গাল হামলায় অক্ষত রয়েছেন এবং নিরাপদে আছেন। তবে বিস্ফোরণ ও গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’

পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর দুই হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সূত্র: দ্য ডন

কিউএনবি/অনিমা/১০.জুলাই.২০২৬/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit