বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

ডেস্কনিউজঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে এই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এই জঘন্য হত্যাকাণ্ড কখনো ‘ইতিহাসের স্মৃতিপট থেকে মুছে যাবে না’।

সেপাহ নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে জেনারেল আহমাদ ওয়াহিদি অনতিবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের, বিশেষ করে ‘শিশুহত্যাকারী মার্কিন সামরিক বাহিনী’র বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সমস্ত শত্রুদের জেনে রাখা উচিত যে, এই স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে আনতে পারবে না।

বিবৃতিতে ওয়াহিদি আরও জোর দিয়ে বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং এই অপরাধের পেছনের কুশীলবদের শাস্তি দেওয়া একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হিসেবে বহাল থাকবে।

মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর, বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মভূমি মাশহাদ নগরীতে তাকে দাফন করা হয়। খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধানের কাছ থেকে এই কঠোর প্রতিশোধের বার্তাটি এল।

সূত্র: আল-জাজিরা।

১০.০৭.২০২৬/সন্ধ্যা ৬.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit