রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : বরিশালের বাবুগঞ্জে দুই মাদক বিক্রেতার বাক্‌বিতণ্ডার সময় ৫৪ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার তিলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই দিন আগে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের ইমরান নামে এক ব্যক্তির কাছ থেকে ৫৪ পিস ইয়াবা কেনেন জসিম। ইয়াবাগুলো নিম্নমানের হওয়ায় তা ফেরত দিতে চাইলে ইমরান তাকে তিলেরচর এলাকায় আসতে বলেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে তিলেরচর এলাকায় আলামিনের ভাতের হোটেলের সামনে ইমরানের সঙ্গে দেখা হলে জসিম ইয়াবাগুলো ফেরত দিতে চান। তবে ইমরান তা নিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় স্থানীয়রা জসিমকে আটক করেন। পরে স্থানীয় কয়েকজন তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বাবুগঞ্জ থানার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেলোয়ার হোসেন বলেন, আটক জসিম স্বীকার করেছেন, তিনি ইমরানের কাছ থেকে ইয়াবা কিনতেন। গত এক মাস ধরে ইমরানের কাছ থেকে ইয়াবা কিনে বিক্রি করতেন জসিম।

তিনি আরও বলেন, এ ঘটনায় জসিমকে আটকসহ দুজনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জসিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit