রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

২১০০ সালের মধ্যে মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে: ল্যানসেট

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক  ডেস্ক : বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, পারমাণবিক যুদ্ধ আর কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহারের কারণে আগামী ২১০০ সালের মধ্যেই পৃথিবী থেকে মানুষ চিরতরে হারিয়ে যেতে পারে। আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক পত্রিকা ‘দ্য ল্যানসেট’-এর একটি গবেষণায় এই ভয়ংকর বিপদের কথা উঠে এসেছে। বিশ্বের গবেষকরা আগামী ৭৫ বছরের মধ্যে মানুষের বেঁচে থাকার জন্য ১৭টি বড় ধরনের হুমকি খুঁজে বের করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এআই ব্যবহার করে প্রাণঘাতী জৈব অস্ত্র তৈরি বা পারমাণবিক যুদ্ধ লেগে গেলে আকাশে এত ধোঁয়া ও ছাই জমবে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না। এতে বিশ্বজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে এবং মানুষ বিলুপ্ত হয়ে যাবে।

পারমাণবিক যুদ্ধ আর এআই ছাড়াও মানুষের বেঁচে থাকার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে জলবায়ু পরিবর্তন, তীব্র বায়ুদূষণ, শিশুদের অপুষ্টি, ওষুধে জীবাণু না মরা এবং উন্নত দেশগুলোর গরিব দেশকে সাহায্য কমানোর সিদ্ধান্ত। তবে বিজ্ঞানীরা আশার আলোও দেখিয়েছেন।

তারা বলছেন, এখনই যদি বিশ্বনেতারা সঠিক সিদ্ধান্ত নেন এবং পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য খাতে নজর দেন, তবে এই বিপদ থেকে বাঁচার পথ এখনও খোলা আছে। বার্লিনের এক বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এই তথ্য তুলে ধরে গবেষকরা বিশ্বনেতাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit