রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চসিকের উদ্যোগ যথেষ্ট নয়: মেয়র শাহাদাত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানারে মশারি টাঙিয়ে প্রতিবাদ করার চেয়ে ডেঙ্গুর প্রকৃত পরিস্থিতি ও নির্ভুল তথ্য মানুষের সামনে তুলে ধরা বেশি জরুরি। একই সঙ্গে যার যার এলাকাভিত্তিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মশার লার্ভা ধ্বংসে নিয়মিত লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ও মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এর পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; সংশ্লিষ্ট সব দপ্তর ও নাগরিকদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মশারি টাঙিয়ে হয়তো সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব; কিন্তু প্রেস ক্লাবের সামনে বসে বিভ্রান্তিকর বা ভুল তথ্য ছড়ানো হলে মূল সমস্যা সমাধান হয় না। তখন দায়িত্বশীল ব্যক্তিদের এড়িয়ে শুধু মেয়রের দিকে অভিযোগের তীর ছোড়া হয়, এতে কাজের কাজ কিছুই হয় না। যারা রাজনৈতিক ব্যানারে মশারি টাঙিয়ে এসব করছেন, তারা কি কেবল নিজেদের চেহারা দেখানোর জন্য করছেন? তাদের বলব, রাজনীতি বা চেহারা না দেখিয়ে সঠিক তথ্য তুলে ধরুন। তবেই কার্যকর চিকিৎসা ও সমন্বিত প্রতিরোধ সম্ভব হবে এবং শহরকে ডেঙ্গুমুক্ত করা যাবে।

ডেঙ্গুর বর্তমান চিত্র তুলে ধরে মেয়র জানান, বিগত বছরের তুলনায় চলতি বছর দেশে আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। তবে ডেঙ্গু পরিস্থিতি মূল্যায়ন করতে হলে জাতীয় ও স্থানীয় পর্যায়ের পরিসংখ্যানের তুলনামূলক বিশ্লেষণ করা প্রয়োজন। কেবল একটি খণ্ডিত সংখ্যা তুলে ধরে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি করা কোনো সমাধান নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া আল আজিজ, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সচিব অধ্যাপক বেলায়েত হোসেন ঢালি এবং ইউনিসেফ বাংলাদেশের ফিল্ড অফিসের প্রধান মাধুরী ব্যানার্জী।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit