রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : মায সাদাকাত ও শাহিবজাদা ফারহানের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের রানের রেকর্ড। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় ৩ উইকেটে ২১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে ২১৫-ই পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২১ সালের ১৬ ‍জুলাই ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে ৬ উইকেটে রেকর্ড ২৩২ রান করে পাকিস্তান। 

রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। উদ্বোধনী জুটিতে তারা ৪১ বলে ৫৫ রান করেন। ১৭ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান করে ফেরেন ফখর জামান।

এরপর তরুণ ব্যাটসম্যান মায সাদাকাতকে সঙ্গে নিয়ে রীতিমতো ঝড় তুলেন অধিনায়ক ফারহান। দ্বিতীয় উইকেটে তারা ৪৯ বলে ৮৮ রানের জুটি গড়েন। এই জুটিতেই ক্যারিয়ারের ৫০তম ম্যাচে ১২তম ফিফটি হাঁকিয়ে ফেরেন ফারহান। তিনি ৪৪ বলে চারটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে ফেরেন।

তৃতীয় উইকেটে হাসান নওয়াজকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৩১ বলে ৭২ রানের জুটি গড়েন মায সাদাকাত। তিনি শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে গিয়ে ক্যাচ তুলে দেন। আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ার আগে ৫১ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৯৬ রান করেন সাদাকাত। আগের ম্যাচে ২৯ বলে ৫০ রান করে দলের জয়ে অবদান রাখেন।

চলতি মাসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মায সাদাকাতের। এশিয়ান গেমেসে ভারতের মতো চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলতে নেমে ১৮ বলে ২৩ রান করে ছিলেন সাদাকাত। এরপর দুই ম্যাচে টানা ফিফটি হাঁকান তিনি। আজ মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit