রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’। রোববার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তুহিন কুমার দে এর সভাপতিত্বে  এ টুর্নামেন্টের উদ্বোধন  করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোর্তজা আলী খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। তাঁদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী ম্যাচে মানিকছড়ি উপজেলার সান ফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় মাটিরাঙ্গা উপজেলা দল। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় মাটিরাঙ্গা উপজেলা দল। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে দলটি।
আয়োজক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলা থেকে মোট নয়টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের বিনোদন দেওয়া, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং জেলার ফুটবল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামবে।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।

পাহাড়ের তরুণদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় খাগড়াছড়িতে একটি নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit