রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

মুম্বাইয়ে আটক ইমরান খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামায় বলিডউ তারকা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি দেশটির তারকা অভিনেতা আমির খানের ভাগ্নে।

হিন্দুস্তান টাইমসের আপডেট অনুযায়ী, আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে আটক প্রায় ৪০০ প্রতিবাদকারীর মধ্যে ছিলেন অভিনেতা ইমরান খান। তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ, আটকের পর কোথায় নেওয়া হয়েছে কিংবা পরে তিনি মুক্তি পেয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে মোদি সরকারের রক্তচক্ষু ও পুলিশি বাধাকে তোয়াক্কা না করে নিজেদের আন্দোলনে অনড় থাকার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের নেতা অজিঙ্ক শিন্ডে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল রোববার তারা পুনরায় দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিল নিয়ে এগিয়ে যাবেন।

সিজেপির ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে দাবি করেন যে বর্তমান মোদি সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে এবং বিরোধীরা যদি আরও একবার ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, তবে সরকারের ক্ষমতার গদি কাঁপতে বাধ্য।

দলের অনমনীয় মনোভাব স্পষ্ট করে তিনি লিখেছেন, তারা কোনোভাবেই পিছপা হচ্ছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরেই একটানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই পোস্টে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও জুড়ে দেওয়া হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit