রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য লজ্জার’: অভিজিৎ দীপকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে আটক অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য লজ্জার’। তিনি আরও বলেন, ভারত এর আগে কখনও এত বড় ‘কাপুরুষ’ ও ‘দাদাগিরি করা ব্যক্তি’ দেখেনি।

আজ রোববার (১১ অক্টোবর) সকালে এক্সে পোস্ট করে দীপকে লেখেন, “প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে কখনো এত বড় কাপুরুষ ও দাদাগিরি করা ব্যক্তি দেখেনি।” প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পাওয়ার পর তিনি এই পোস্ট করেন।
এদিকে শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পর, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রোববারও প্রতিবাদের চেষ্টা চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে সিজেপি। আজ দুপুর ২টায় দলটির একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপকে এবং সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। এই নির্দেশের এক ঘণ্টার কিছু বেশি সময় পর দীপকে এই বিবৃতি দেন।

তবে সিজেপির আইনবিষয়ক প্রধানের মতে, আদালত তাদের মুক্তির ক্ষেত্রে একটি শর্ত দিয়েছে—এক বছরের জন্য তারা “শান্তি ভঙ্গ করতে পারবেন না”। এর আগে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট পর বিমানের ভেতর থেকেই তাদের তিনজনকে আটক করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit