রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই হারে সিরিজ হাতছাড়া সফরকারীদের।

রোববার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট ও ১৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

দুই দল মিলে এদিন করে ৪৪২ রান। এটা উভয় দলের ওয়ানডে ম্যাচে রেকর্ড সর্বোচ্চ। শুধু তাই নয় এই ম্যাচে সোবহানা মোস্তারি বাউন্ডারির সাহায্যে ৭২ রান সংগ্রহের রেকর্ড গড়েন।

তিনি ১৩৪ বলে ১৮টি বাউন্ডারির সাহায্যে ১১৮ রান করেন। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশ নারী দলের ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। এই সর্বোচ্চ রান করার পথে বাউন্ডারির সাহায্যে ৭২ রানের রেকর্ড গড়েন মোস্তারি।

শুধু তাই নয়, চতুর্থ উইকেটসহ যে কোনো উইকেটে বাংলাদেশ নারী দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা ১১৪ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে করেন ৭২ রান। এই ম্যাচে ফারজানা হক পিংকি শূন্য রানে আউট হন। ওয়ানডেতে রেকর্ড ১৮বার তিনি এই লজ্জার নজির গড়েন। 

এই রেকর্ডগড়া ম্যাচেও পরাজয় এড়াতে পারেনি।

রান তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালায় স্বাগতিক  অস্ট্রেলিয়া। ১৯.৫ ওভারেই উদ্বোধনী জুটিতে ১৬২ রান করেন জর্জিয়া ভোল ও ফোবে লিচফিল্ড। ৯৭ বল খেলে ১৯টি বাউন্ডারির সাহায্যে ১৩১* রানের অনবদ্য ইনিংস খেলেন জর্জিয়া ভোল। ৫১ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭০ রান করে ফেরেন লিচফিল্ড। এরপর এলিস পেরিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার জর্জিয়া ভোল। 

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit