সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, বিএনপিতে ক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯০ Time View

ডেস্কনিউজঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সার ডিলার নিয়োগের তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের নাম উঠে আসায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এছাড়া ১৫টি সার ডিলার নিয়োগের মধ্যে ১০ জনই অন্যান্য দল পন্থী পাওয়ায় বিএনপিতে ক্ষোভ ও হতাশা দানা বেঁধেছে।

বুধবার (৭ অক্টোবর) কৃষি অর্থনীতিবিদ শাহানাজ আক্তারের স্বাক্ষরিত কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়নে সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশ করা হয়। অনুমোদন প্রাপ্ত তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতি ও সচেতন মহলে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ১৫ জন সার ডিলার নিয়োগের জন্য জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে একটি সুপারিশ তালিকা পাঠানো হয়। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন আহ্বায়ক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন সদস্য সচিব এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, ১৫ জনের সার ডিলার নিয়োগ তালিকায় রায়গঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি শফিকুল ইসলামের ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খলিলুর রহমানের ‘খালেদা ট্রেডার্স’, বামনডাংগা ইউনিয়ন আওয়ামী লীগ পরিবার ও এমপিওভুক্ত কলেজের প্রভাষক রওশন আলী খানের ‘রিদম এন্টারপ্রাইজ’, হাসনাবাদ ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রশিদের বড়ভাই কৃষকলীগ নেতা আজাদ আলীর ‘কামাল ট্রেডার্স’, কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শ্রী দীপু চন্দ্র সরকারের ‘দীপালী ট্রেডার্স’, নারায়ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক নেতা ও ইসলামি আন্দোলনের ইউপি চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর ‘ইয়াকুব ট্রেডার্স’ নামক বিভিন্ন প্রতিষ্ঠানের নাম সুপারিশ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের পরিচালকদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও যাচাই-বাছাই কমিটির প্রাথমিক প্রক্রিয়ার মধ্যেও তাদের নাম ডিলার তালিকায় যুক্ত হওয়ায় পুরো বাছাই প্রক্রিয়া নিয়েই নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে উপজেলা ছাত্রদল আহ্বায়ক রোকনুজ্জামান টুকু চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানান, সার ডিলার নিয়োগে আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতার নাম মেনে নেওয়া যায় না। আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলব।

নিজের ফেসবুক পোস্টে হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক লাভলু লিখেন, বিএনপির লোক সহজেই বিক্রি হয়। তার প্রমাণ নাগেশ্বরী উপজেলার ১৪টা ইউনিয়নের সার ডিলারশিপ…।

অন্যদিকে পৌর কৃষক দলের সদস্য সচিব আদম আলী ক্ষোভ ঝেড়ে তার ফেসবুকে লেখেন, যারা টাকার বিনিময়ে আওয়ামী লীগকে সুপারিশ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

অভিযোগের বিষয়ে নাগেশ্বরী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। নির্বাচিত ডিলারদের নামে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা অপপ্রচার বলেও দাবি করেন তিনি।

জেলা কমিটির সদস্য সচিব ও কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি কুড়িগ্রামের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, পুরোটাই উপজেলা কমিটি থেকে যাচাই-বাছাই হয়ে এসেছে। আমি আসলে জানি না যে, এখানে কে আওয়ামী লীগ-জাতীয় পার্টি আর কে বিএনপি। রাজনৈতিক পরিচয়ে ডিলার নিয়োগ করা হয়নি বলেও জানান তিনি।

কিউএনবি/বিপুল/১০.১০.২০২৬/রাত ৯.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit