বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : রুক্মিণী বসন্ত। ভারতের এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘কানতারা : চ্যাপ্টার ১’ দিয়ে ভারতজুড়ে নজর কেড়েছেন। এবার আসছেন ‘টক্সিক’ নিয়ে। হাতে আরেকটি আলোচিত সিনেমা ‘ড্রাগন’। পরপর তিনটি বড় আয়োজনের সিনেমা দিয়ে রুক্মিণী যেন ক্যারিয়ারের স্বর্ণসময়ে প্রবেশ করেছেন।

কিন্তু জানেন কি, রুক্মিণীর এই সাফল্যময় যাত্রার পেছনে রয়েছে ইনস্টাগ্রামের একটি মেসেজ? ঘটনা তিন বছর আগের। ২০২৩ সালে মুক্তি পায় রুক্মিণীর দ্বিতীয় সিনেমা ‘সপ্ত সাগারাদাচি এল্লো’। হেমন্ত রাওয়ের এই সিনেমায় তার সঙ্গে আছেন রক্ষিত শেঠি।
এই সিনেমার মাধ্যমেই মূলত পরিচিতি পান রুক্মিণী। কিন্তু এতে কিভাবে সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী? সে বিষয়ে জানালেন ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে। রুক্মিণী জানান, সিনেমাটির কাস্টিংয়ের খবর শুনে তিনি নির্মাতার ইনস্টাগ্রামে একটি মেসেজ পাঠিয়েছিলেন। অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন।
শুরুটা এভাবে। তবে এখানেই থামেননি। সিনেমাটি করার জন্য তিনি ইমেইলেও নিজের বায়োডাটা পাঠিয়েছিলেন। প্রায় ১০ দিন পর নির্মাতা হেমন্ত রাওয়ের কাছ থেকে সাড়া পান রুক্মিণী। ডাক পান অডিশনে। আর অডিশনে পাস করেই যুক্ত হন সিনেমাটিতে।
‘সপ্ত সাগারাদাচি এল্লো’ মুক্তির পর কন্নড় সিনেমায় দারুণ পরিচিতি পান রুক্মিণী। এরপর শিব রাজকুমার, গণেশ ও শ্রী মুরালির মতো বড় শিল্পীদের সঙ্গে অভিনয়ের সুযোগ পান। তামিলে কাজ করেছেন বিজয় সেথুপতির সঙ্গে।
তবে ভারতব্যাপী রুক্মিণীর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কানতারা : চ্যাপ্টার ১’ দিয়ে। সিনেমাটিতে তার প্রভবাশালী অভিনয় জিতে নিয়েছিল দর্শকের মন। বুধবার (২৬ আগস্ট) মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’। বহুল আলোচিত এই সিনেমার সুবাদেও চর্চায় রয়েছেন অভিনেত্রী।
এরপর রুক্মিণীকে দেখা যাবে তেলুগু তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ড্রাগন’-এ। যেটা নির্মাণ করছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। এখানেই শেষ নয়, এ-ও শোনা যাচ্ছে, রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’-এও দেখা যেতে পারে রুক্মিণীকে। কেবল একটি ইনস্টাগ্রাম মেসেজ থেকে যে জয়যাত্রা শুরু করেছিলেন তিনি, এখন সেটা যেন আকাশ ছুঁয়ে ফেলছে!

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit