শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয় ১২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির করেন এরই প্রতিবাদে মানববন্ধন॥ ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ সভাপতি শফিকুল-সম্পাদক মহাসিন চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ছেলেদের চুল ভালো রাখার উপায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

লাইফ স্টাইল ডেস্ক : চুল নিয়ে এক্সপেরিমেন্টে এখন নারী-পুরুষ কোনো বাছবিচার নেই। হেয়ার জেল থেকে হেয়ার কালার, ব্যবহারে পিছিয়ে নেই কেউ। কিন্তু আপনি যেসব পণ্য ব্যবহার করছেন, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, কখনো ভেবেছেন? প্রতি ১০ জন পুরুষের প্রায় চারজন হেয়ারফল বা টাক সমস্যার শিকার। এ ক্ষেত্রে কিছু বিষয় মেনে চললেই মিলবে সমাধান। সাধারণ তেল শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি চুলের যত্নে নিন ঘরোয়া স্টেপ-

ধূমপানে ‘না’

মাথার স্ক্যাল্পে সঠিক মাত্রায় রক্তপ্রবাহ চুলের সতেজতা ধরে রাখতে এবং হেয়ার গ্রোথে সাহায্য করে। নিয়মিত ধূমপান মাথায় প্রবাহিত রক্তের পরিমাণ কমিয়ে দেয়। হেয়ার গ্রোথ বিঘ্নিত হয়। তাই হেয়ার গ্রোথকে ‘হ্যাঁ’ বলতে ধূমপানকে ‘না’ বলতে শিখুন।
পর্যাপ্ত পানি পান

আমাদের দেশের জলবায়ু উষ্ণ-আর্দ্র প্রকৃতির। প্রত্যেকের উচিত সারা দিনে পরিমাণমতো পানি পান করা। দেহে পানির ঘাটতি দেখা দিলে হেয়ার গ্রোথ ও হেয়ার ফলের মতো সমস্যা সামনে আসে। দিনে অন্তত তিন লিটার পানি খাবেন। একঘেয়েমি মনে হলে পানির সঙ্গে মেশাতে পারেন ফ্রুট জুস।

গ্রোথ বাড়ায় গ্রিন টি

চুল ফিট রাখতে গ্রিন টির বিশ্বজোড়া কদর। বিশেষত চুলপড়া কমাতে খুবই উপকারী। মাঝারি মাপের কাপে পানি গরম করে দুটি টি-ব্যাগ দিয়ে দিন। সময় নিয়ে ঠান্ডা করে মাথার স্ক্যাল্প পর্যন্ত মাখুন। প্রায় আট থেকে ১০ দিন ব্যবহারে চুল পড়ার হার কমে।

এ ফর অ্যালোভেরা

অ্যালোভেরার প্রোটিওলাইটিক এনজাইম, স্ক্যাল্পের মৃত কোষ সরিয়ে হেয়ারগ্রোথে প্রভাব ফেলে। অতিরিক্ত দূষণ স্বাভাবিক হেয়ার গ্রোথে বাধা হয়ে দাঁড়ায়। সপ্তাহে তিন থেকে চার দিন গোসলের আগে অ্যালোভেরা ব্যবহারে চুল দূষণমুক্ত হয়, হেয়ারফল কমে এবং গ্রে-হেয়ার প্রবলেম হ্রাস পায়। সরাসরি ব্যবহার করতে পারেন। আবার অ্যালোভেরার পাতা থেকে কাঁদ বের করে সামান্য পানি মিশিয়ে একদিন ফ্রিজে রেখে পরের দিন গোসলের আগে চুলে লাগাতে পারেন।

মাঝে মাঝে পেঁয়াজের রস

পেঁয়াজ রস হেয়ার গ্রোথে ও নতুন চুল তৈরিতে অব্যর্থ। পেঁয়াজে সালফার থাকে যা চুল পড়া, চুলের ভেঙে যাওয়া ও অকালে চুল পড়ে যাওয়া আটকায়। পেঁয়াজের রস চুলের সঠিক পিএইচ লেভেল বজায় রাখতে সাহায্য করে। চুলে পুষ্টি প্রদান করে। খুব কম সময়ে চুলের ঘনত্ব বাড়িয়ে তোলে। বতর্মানে একাধিক ব্র্যান্ডের অনিয়ন অয়েল বাজারে পাওয়া যায়। সপ্তাহে তিন দিন রাতে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিন। মাসখানেকের মধ্যেই তফাত চোখে পড়বে।

তথ্যসূত্র : সানন্দা

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit