মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক চারটি অভিযানে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও বাংলাদেশি চোরাচালানি পণ্য আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। ২৩ ও ২৪ আগস্ট ২০২৬ তারিখে বড়গ্রাম, দাইনুর ও রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের আটকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit