শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

নিউজ ডেস্ক : আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের অধীনে জাপানি ও চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসন। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলি এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন

উপাচার্য জানান, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে আধুনিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালুর অনুমোদন নেওয়া হয়েছে। ইনস্টিটিউটের অধীনে জাপানি ও চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, ইবিতে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব স্থাপন, আইআইইআর সংলগ্ন পুকুরপাড় বাঁধাই করে ওয়াকিং ওয়ে নির্মাণ, ডরমিটরির পরিত্যক্ত ভবন সংস্কার করে ছাত্রীদের জন্য আবাসিক সুবিধা বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিক আইডি ও ডিবেটিং স্পেস তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit