শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

পবিত্র ওমরাহ করলেন কেয়া পায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : পবিত্র নগরী মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও দিয়েছেন কড়া বার্তা। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ এদিকে, পোস্টটির মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বানও জানান অভিনেত্রী। 

এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’ এই বক্তব্যের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সংযত ও শ্রদ্ধাশীল থাকারই বার্তা দিলেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। 

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit