শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদের প্রশ্ন যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায় না ইরান: পেজেশকিয়ান ‘অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা’—প্রশ্ন ফাঁস নিয়ে কাদের ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ দেবের পরের ছবিতে জিৎ, নায়িকা হতে চান শুভশ্রী কালো পোশাকে ভিন্টেজ সাজে আভিজাত্য ছড়ালেন পরীমণি মাইলফলকের অপেক্ষায় রোনালদো

১৩৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির পর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান। তবে অধিনায়ক রহমত শাহ ও ইকরাম আলিখিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই ধাক্কা সামলে দিন শেষ করেছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১১ রান নিয়ে বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে আছে আফগানরা।

এ অবস্থায় দলের হাল ধরেন রহমত শাহ ও ইকরাম আলিখিল। দুজনই সাবধানী ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের সামলে দলকে এগিয়ে নেন। নিজের অর্ধশতক পূর্ণ করে এখন সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন অধিনায়ক রহমত। অন্যদিকে, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইকরাম। সুযোগ পেলেই বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি দ্রুত সিঙ্গেল নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছেন তারা।

দিনের শেষ ভাগে আর কোনো উইকেট হারাতে হয়নি আফগানিস্তানকে। পঞ্চম উইকেটে রহমত ও ইকরাম মিলে ১৯৫ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। তাদের এই প্রতিরোধেই স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করতে পেরেছে সফরকারীরা। দিন শেষে ৭৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২১১ রান।

১৮৬ বল মোকাবিলা করে ৮৪ রানে অপরাজিত রয়েছেন রহমত শাহ। অন্য প্রান্তে ইকরাম আলিখিল ৯১ বলে ২৬ রান নিয়ে ব্যাট করছেন। তৃতীয় দিনে রহমতের সামনে অপেক্ষা করছে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক পূরণের সুযোগ। বাংলাদেশের বোলারদের মধ্যে ইবাদত হোসেন চৌধুরী দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের শিকার একটি করে উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit