সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

স্পোর্টস ডেস্ক : ‘নেগ্রেইরা মামলা’ ঘিরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বন্দ্ব যেন থামছেই না। কাতালান ক্লাবটির বিরুদ্ধে রেফারিদের প্রভাবিত করার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। অভিযোগের পক্ষে প্রায় ৫০ হাজার পৃষ্ঠার নথিও জমা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

তবে এই বিতর্কের অবসান চান বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। একই সঙ্গে রিয়াল মাদ্রিদ ও ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

লাপোর্তার অভিযোগ, বার্সেলোনার বিরুদ্ধে চলমান প্রচারণার নেপথ্যে রয়েছেন পেরেজ ও তার নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ। তার মতে, নিজেদের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা এড়াতে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই এমন অবস্থান নিয়েছে মাদ্রিদ।

বার্সেলোনার বর্তমান সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন লাপোর্তা। তার ভাষায়, ক্লাব এখন ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে এবং চারদিকে প্রশংসা পাচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদ সেই অর্জনের গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করছে।

‘নেগ্রেইরা মামলা’ প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই তার ক্লাবকে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। তবে মামলার বর্তমান পরিস্থিতি বিবেচনায় অভিযোগগুলোর ভিত্তি দুর্বল বলে মনে করেন তিনি। শেষ পর্যন্ত বার্সেলোনা এই মামলা থেকে দায়মুক্তি পাবে বলেও আশাবাদী লাপোর্তা।

রিয়াল মাদ্রিদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রতিপক্ষ ক্লাবটি ধারাবাহিকভাবে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তদন্ত দীর্ঘায়িত করা কিংবা বিতর্ক উসকে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে হবে বলে মন্তব্য করেন তিনি।

লাপোর্তার ভাষায়, ‘তারা বার্সেলোনার ক্ষতি করতে চাইছে। কিন্তু আমার মনে হয়, বিষয়টি শুধু আমাদের ক্ষতি করার মধ্যে সীমাবদ্ধ নয়; তারা আসলে ফুটবলেরই ক্ষতি করছে।’

পেরেজের নেতৃত্বাধীন ক্লাবটির সমালোচনা আরও জোরালো করে বার্সা সভাপতি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে জড়ানো যেন রিয়াল মাদ্রিদের অভ্যাসে পরিণত হয়েছে। উয়েফা থেকে শুরু করে ইউরোলিগ—বিভিন্ন ক্ষেত্রেই তাদের বিরোধিতামূলক অবস্থান দেখা যায় বলে অভিযোগ তার। লাপোর্তার দাবি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবটি নিজেদের সম্মান, স্বীকৃতি ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

এদিকে, ‘নেগ্রেইরা মামলা’সংক্রান্ত বেশ কিছু নথি রিয়াল মাদ্রিদের কাছ থেকে পেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এসব নথিতে বার্সেলোনা এবং স্পেনের রেফারি কারিগরি কমিটির সাবেক উপপ্রধান হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে ঘিরে চলমান তদন্তের বিভিন্ন তথ্য রয়েছে।

উয়েফার নৈতিকতা ও শৃঙ্খলা বিভাগের তদন্তকারীরাও নথিগুলো হাতে পেয়েছেন। চলমান পর্যালোচনার অংশ হিসেবে সেগুলো পরীক্ষা করে দেখা হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শৃঙ্খলামূলক কার্যক্রম শুরুর ঘোষণা দেয়নি উয়েফা।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ‘নেগ্রেইরা মামলা’ নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। আর এই বিতর্কে লাপোর্তার সর্বশেষ মন্তব্য দুই ক্লাবের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit