রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার। তাদের মধ্যে সবার ওপরে রয়েছেন এনজো ফার্নান্দেজ। তার বর্তমান বাজারমূল্য ১২ কোটি ইউরো, যা তাকে আর্জেন্টিনার বর্তমান সময়ের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত সর্বশেষ ট্রান্সফার র‍্যাঙ্কিং অনুযায়ী, এনজো শুধু আর্জেন্টাইনদের মধ্যে শীর্ষে নন, দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যেও তার অবস্থান দ্বিতীয়। এই তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, যার বাজারমূল্য ১৩ কোটি ইউরো।

এনজোর পরেই রয়েছেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ। তার বাজারমূল্য ১১ কোটি ইউরো। অন্যদিকে, কোমোর হয়ে খেলা নিকো পাজের মূল্য ধরা হয়েছে ৮ কোটি ইউরো।

বিশ্বের সবচেয়ে দামি ২০ ফুটবলারের তালিকায় এনজো ফার্নান্দেজের অবস্থান ১১তম। একই বাজারমূল্য নিয়ে তার সঙ্গে তালিকায় রয়েছেন ইয়ান দিওমান্দে, দেজিরে দুয়ে, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স ও ডেক্লান রাইস।

দক্ষিণ আমেরিকার শীর্ষ মূল্যবান খেলোয়াড়দের তালিকাতেও একাধিক আর্জেন্টাইন তারকা জায়গা পেয়েছেন। ৮ কোটি ৫০ লাখ ইউরো বাজারমূল্য নিয়ে লাউতারো মার্তিনেজ রয়েছেন সপ্তম স্থানে। ৮ কোটি ইউরো মূল্য নিয়ে নিকোলাস পাজের অবস্থান নবম। আর ৭ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে তালিকার ১৪তম স্থানে রয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

এক নজরে বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকা দেখে নিন-

  • লামিন ইয়ামাল: ২২ কোটি ইউরো
  • আর্লিং হালান্ড: ২২ কোটি ইউরো
  • কিলিয়ান এমবাপ্পে: ২০ কোটি ইউরো
  • মাইকেল ওলিস: ১৮ কোটি ইউরো
  • জুড বেলিংহ্যাম: ১৬ কোটি ইউরো
  • পেদ্রি: ১৫ কোটি ইউরো
  • জোয়াও নেভেস: ১৪ কোটি ইউরো
  • খভিচা খাভারাৎস্কেলিয়া: ১৪ কোটি ইউরো
  • ভিতিনহা: ১৪ কোটি ইউরো
  • ভিনিসিয়ুস জুনিয়র: ১৩ কোটি ইউরো
  • এনজো ফার্নান্দেজ: ১২ কোটি ইউরো
  • ইয়ান দিওমান্দে: ১২ কোটি ইউরো
  • দেজিরে দুয়ে: ১২ কোটি ইউরো
  • এলিয়ট অ্যান্ডারসন: ১২ কোটি ইউরো
  • মরগান রজার্স: ১২ কোটি ইউরো
  • ডেক্লান রাইস: ১২ কোটি ইউরো
  • হুলিয়ান আলভারেজ: ১১ কোটি ইউরো
  • রায়ান চেরকি: ১১ কোটি ইউরো
  • ফারমিন লোপেজ: ১১ কোটি ইউরো
  • কোল পালমার: ১১ কোটি ইউরো
  • বুকায়ো সাকা: ১১ কোটি ইউরো।

 

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit