শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা

শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের প্রত্যাশিত শিখনফল অর্জনে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিয়মিত পর্যবেক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণস্বাক্ষরতা অভিযান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষকদের নিয়মিত মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের ওপর জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষক সমাজ মানসম্মত শিক্ষা দিতে চান বলেই এ পেশায় আসেন; তাই তাদের দক্ষতা ও শেখানোর প্রক্রিয়ার যথাযথ অ্যাসেসমেন্ট প্রয়োজন। 

ডিভাইস আসক্তিকে বর্তমান সময়ের একটি বড় সামাজিক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরতা তরুণ প্রজন্মসহ সমাজের বিকাশকে বাধাগ্রস্ত করছে। প্রযুক্তির ক্ষতিকর আসক্তি কমিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

শিক্ষাক্রম সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে জ্ঞান ও দক্ষতার চাহিদা পরিবর্তিত হয় বলে শিক্ষাক্রমও নিয়মিত পর্যালোচনা করা উচিত। তবে যেকোনো পরিবর্তন হঠাৎ করে না এনে গবেষণা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে করতে হবে, যেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি না হয়।

প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সাফল্য লাভের অনেক পথ খোলা রয়েছে এবং কঠোর পরিশ্রমই মূল চাবিকাঠি। গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। 

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযান কাউন্সিলের চেয়ারপার্সন ড. ইরাম মরিয়ম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস ও ডা. আরিফুর রহমান। 

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit