বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৪০ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। তিনি শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাপথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি।

তবে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। দুর্ঘটনার পর মানিকগঞ্জে না গিয়ে ঢাকায় ফিরে এসেছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা।
সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
তিশার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তবে জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তানজিন তিশা। পরে মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন।
ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit