শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে তেহরানের সঙ্গে ওয়াশিংটন একযোগে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে একথা জানান তিনি।

ট্রাম্প বলেন, “আমরা একসঙ্গে এটি (ইউরেনিয়াম) সংগ্রহ করতে যাচ্ছি। আমরা ইরানের সঙ্গে মিলে ধীরে ধীরে কাজটি করব। বড় যন্ত্রপাতি নিয়ে সেখানে খনন শুরু করব এবং ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।”

সাক্ষাৎকারে ট্রাম্প সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধূলিকণা’ উল্লেখ করে বলেন, খুব শিগগিরই এগুলো উদ্ধার করা হবে।

গত বছরের জুনে ইরানজুড়ে পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের পর যে সমৃদ্ধ ইউরেনিয়ম অবশিষ্ট রয়েছে, ট্রাম্প মূলত সেগুলোকেই ‘পারমাণবিক ধূলিকণা’ হিসেবে অভিহিত করছেন।

ধারণা করা হয়, ইরানের কাছে বর্তমানে ৯০০ পাউন্ডেরও বেশি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইরানের এই পারমাণবিক কর্মসূচিই যুক্তরাষ্ট্র ও দেশটির মধ্যকার আলোচনার সবচেয়ে জটিল বিষয়।

ট্রাম্পের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই ছিল দেশটিতে এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ। তবে ইরান সবসময়ই দাবি করে আসছে যে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কেবল শান্তিপূর্ণ বেসামরিক কাজে ব্যবহারের জন্য।

ইরানে যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে বেশ উচ্ছ্বসিত দেখা যায় ট্রাম্পকে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ বলবৎ থাকবে।

ট্রাম্প বলেন, “আমি মনে করি চুক্তিটি খুব দ্রুতই হয়ে যাবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন বেশ ভালো যাচ্ছে।” তিনি আরও জানান, চুক্তিতে পৌঁছাতে এই সপ্তাহান্তেই আরও আলোচনার প্রয়োজন হতে পারে এবং চুক্তি সই হলে তিনি ইসলামাবাদ সফরে যেতে পারেন।

ইউরেনিয়ামের বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানকে ২০ বিলিয়ন ডলার নগদ অর্থ দেওয়ার কথা বিবেচনা করছে, এমন একটি খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “কোনো অর্থ লেনদেন হচ্ছে না।”

এছাড়া হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের বিষয়েও যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে কাজ করছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/সকাল ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit