রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

মাধবদীতে দুই মাসের ঘুমন্ত শিশুর পা ভেঙে দিলেন আপন চাচি

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৩৪ Time View
নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে দুই মাসের এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন জ্যাঠাইমার (বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। পারিবারিক ক্ষোভের জেরে দুই মাসের এই নিষ্পাপ শিশুর ওপর এমন নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার একটি ভিডিওচিত্র প্রকাশের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, পাইকারদী গ্রামের জহিরুল হক ও গৃহবধূ সায়েবা বেগমের দ্বিতীয় ছেলে সন্তান জন্ম নেওয়ার পর থেকেই শিশুটির সাথে প্রায় প্রতিদিন নানা ধরনের নিষ্ঠুরতা ঘটত। প্রায়শই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে মা ঘরের কাজে বাইরে গেলে বা বাথরুমে গেলে শিশুটি তীব্র চিৎকারে কেঁদে উঠত। দিনের পর দিন এমন অস্বাভাবিক কান্নার কারণে মা সায়েবার মনে সন্দেহের দানা বাঁধে।

গত কয়েকদিন আগে সন্দেহ দূর করার জন্য সায়েবা একটি কৌশল অবলম্বন করেন। তিনি তার ঘরের একটি গোপন স্থানে মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা অন করে রেখে বাথরুমে যান। তিনি ধারণা করেছিলেন হয়তো কেউ শিশুটিকে চিমটি কাটে বা ভয় দেখায়। কিন্তু ভিডিও ফুটেজে যা ধরা পড়ে, তা ছিল তার কল্পনারও অতীত। ভিডিওতে দেখা যায়, মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে আপন বড় ভাইয়ের স্ত্রী (জ্যাঠাইমা) ঘরে প্রবেশ করেন এবং ঘুমন্ত শিশুটির ওপর চড়াও হন।

একপর্যায়ে তিনি নির্মমভাবে শিশুটির একটি পা মুচড়ে ভেঙে দেন। ভিডিও ফুটেজটি দেখার পর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিষাদের সৃষ্টি হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন যে শিশুটির পা ভেঙে গেছে।

বর্তমানে শিশুটির ভাঙা পায়ে প্লাস্টার করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ব্যথায় শিশুটি প্রায় সময়ই কান্নাকাটি করছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৬,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit