সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮১ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়িতে সিসিডিবির “সমান আওয়াজ” প্রকল্পের উদ্যোগে জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত। গতকাল রবিবার ১৩ জুলাই ২০২৬: খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর “সমান আওয়াজ” প্রকল্পের উদ্যোগে এবং কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর সহযোগিতায় গত ১৩ ও ১৪ জুলাই ২০২৬ ইং তারিখে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় দুই দিনব্যাপী জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালার উদ্দেশ্য ছিল জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, নারীর নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক স্থানীয় শাসনব্যবস্থা বিষয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে সংলাপ, পারস্পরিক শিক্ষা এবং সহযোগিতা বৃদ্ধি করা। দুই দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)-এর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মশালায় জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডারভিত্তিক বৈষম্য, ইন্টারসেকশনালিটি, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, ইতিবাচক সামাজিক পরিবর্তনে গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ও ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে সর্বপ্রথম শিক্ষিত হতে হবে, তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে এবং সমাজে বিদ্যমান সকল ধরনের বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”তিনি আরও বলেন, “একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, গণমাধ্যম, যুবসমাজ, সুশীল সমাজ এবং সকল নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত হলেই টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে জেন্ডার-সংবেদনশীল উদ্যোগ বাস্তবায়ন, নারীর নেতৃত্ব বিকাশ, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, যুবসমাজ, সিভিল সোসাইটি এবং কমিউনিটির মধ্যে সমন্বয় আরও জোরদার হবে, যা নারী নেতৃত্ব, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। আয়োজনে: খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-সমান আওয়াজ প্রকল্প সহযোগিতায়: কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit