শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’ ২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ব্রাহিম দিয়াজ দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনিক সমন্বয় এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালের দিকে  খাগড়াছড়ি  জেলা প্রশাসন, এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আনোয়ার সাদাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী  সাচিং প্রু চৌধুরী জেরি এবং বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য  ওয়াদুদ ভূইয়া। 

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার,  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা; মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জেলার স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, ক্রীড়া, যোগাযোগব্যবস্থা, সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সাজেক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি জোরদার এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও চোরাগোপ্তা হামলা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার বিষয়েও আলোচনা হয়। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, জনসাধারণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য  ওয়াদুদ ভূইয়া বলেন, “খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। উন্নয়নের সুফল যেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের  সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।  

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী চৌধুরী বলেন, “পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। খাগড়াছড়ির সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখেই একটি উন্নত ও সমৃদ্ধ খাগড়াছড়ি গড়ে তুলতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit