বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় এম কে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণায় থানায় অভিযোগ  আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির স্বর্ণের দামে ফের ধস, প্রতিগ্রাম ১৪ হাজার ৩৫ টাকা অপরাজিত থেকে ইমার্জিং নেশনস ট্রফি জিতল শ্রীলংকা জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন॥ নতুন সরকারের কাছে গার্মেন্টস শ্রমিকদের প্রত্যাশা নিয়ে আশুলিয়ায় আলোচনা সভা ২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, মিলল ভবিষ্যদ্বাণী ২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দামে ফের ধস, প্রতিগ্রাম ১৪ হাজার ৩৫ টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

ডেস্ক নিউজ : বিশ্ববাজারে স্বর্ণের দামে দরপতন আরও গভীর হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রির প্রবণতায় মূল্যবান এই ধাতুর দাম আবারও আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বর্ণের দাম কমে আউন্সপ্রতি প্রায় ৩ হাজার ৫১৫ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহের শেষ দিকে দাম নেমে ৩ হাজার ৫০২ ডলারে পৌঁছেছিল, যা প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন। সোমবার সাময়িকভাবে প্রায় ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৮৮ ডলারে উঠলেও সেই ঊর্ধ্বগতি ধরে রাখতে পারেনি স্বর্ণ।

বাজার বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে। বিশেষ করে সুদের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকলে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার আগ্রহ কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীরা সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।

সুদের হার বাড়ানোর আশঙ্কা

আগামী ৮ ও ৯ ডিসেম্বর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বাজারে ইতোমধ্যে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের নীতিসুদ বর্তমান ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের জায়গা থেকে বেড়ে ৪ থেকে ৪ দশমিক ২৫ শতাংশ হতে পারে।

ফেডের কয়েকজন নীতিনির্ধারক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বড় ধরনের সুদ বৃদ্ধির সম্ভাবনাও বিবেচনায় রাখার পক্ষে মত দিয়েছেন। ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগানসহ অন্য কর্মকর্তারাও মূল্যস্ফীতির চাপ নিয়ে সতর্ক করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ডলার সূচক ১০৪ পয়েন্টের ওপরে অবস্থান করছে, যা প্রায় ২০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। ডলারের শক্তিশালী অবস্থান আন্তর্জাতিক বাজারে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণকে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য তুলনামূলক ব্যয়বহুল করে তুলছে।

মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর

স্বর্ণের বাজারে এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) দিকে। ফেডের পছন্দের মূল্যস্ফীতি পরিমাপক এই সূচকের নতুন তথ্য প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ তথ্যে অক্টোবরে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ। একই সময়ে মূল মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ৩ শতাংশ। সেপ্টেম্বরে মূল পিসিই মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ১ শতাংশ। অক্টোবরে এ হার আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে সুদের হার আরও বাড়ানোর পক্ষে যুক্তি শক্তিশালী হবে। এতে স্বর্ণের দামে নতুন করে চাপ তৈরি হতে পারে। বিপরীতে মূল্যস্ফীতি কমার ইঙ্গিত পাওয়া গেলে স্বর্ণের বাজার কিছুটা স্বস্তি পেতে পারে।

বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রি বাড়ছে শুধু সুদের হার বা ডলারের কারণে নয়, শেয়ারবাজারের অস্থিরতাও স্বর্ণের দামে প্রভাব ফেলছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কোম্পানির শেয়ারে বড় ধরনের দরপতনের পর বিভিন্ন খাতের বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহে লাভজনক সম্পদ বিক্রি করছেন। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে বিশ্বজুড়ে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মজুত কমে প্রায় ৪ হাজার ২৪৭ টনে দাঁড়িয়েছে। অক্টোবরের শেষে এ মজুত রেকর্ড ৪ হাজার ২৭৫ টনে পৌঁছেছিল।

তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বাজারকে কিছুটা সমর্থন দিচ্ছে। চীন অক্টোবর মাসেও নিজেদের রিজার্ভে স্বর্ণ যুক্ত করেছে। এ নিয়ে টানা ২৪ মাস দেশটি স্বর্ণের মজুত বাড়াল।

আরও কমতে পারে স্বর্ণের দাম?

বাজার বিশ্লেষকদের ধারণা, স্বর্ণের দামের পরবর্তী গতিপথ নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং ফেডের সুদনীতি নিয়ে নতুন সংকেতের ওপর।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের গুরুত্বপূর্ণ সমর্থনস্তর আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার। এই স্তর ভেঙে নিচে নামলে দাম আরও কমে ৩ হাজার ২৫০ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে দাম বাড়লে প্রথম বাধা আসতে পারে ৩ হাজার ৬৭০ ডলারে। এরপর ৩ হাজার ৭৫০ ডলারকে গুরুত্বপূর্ণ প্রতিরোধস্তর হিসেবে দেখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit