বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন। সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রি! শহীদদের স্মারক নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় আয়োজন  চৌগাছায় এম কে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণায় থানায় অভিযোগ  আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির স্বর্ণের দামে ফের ধস, প্রতিগ্রাম ১৪ হাজার ৩৫ টাকা অপরাজিত থেকে ইমার্জিং নেশনস ট্রফি জিতল শ্রীলংকা জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন॥

আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এ উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আসিব-আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন, একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ এগুলোতে আমাদের মনোযোগ নেই। আমরা সব সময় সতর্ক আছি।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনও নিয়মিত কার্যক্রমের অংশ। কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকলে তথ্যের ভিত্তিতে বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে। তারা ষড়যন্ত্র করছে। তারা সরকারের কঠোর নজরদারিতে আছে। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচার করার সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সে ক্ষেত্রে দল স্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা এবং সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো বিধান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit