শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’ ২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ব্রাহিম দিয়াজ দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন

এম এ রহিম চৌগাছা  (যশোর)
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

এম এ রহিম চৌগাছা  (যশোর) : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের বড় কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সমাবেশে যোগ দিতে চৌগাছা শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেতাকর্মীরা একত্রিত হন। পরে সেখান থেকে মোটরসাইকেলের একটি শোডাউন বের করা হয়। শোডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন  জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম বলেন, দিল্লিতে বসে খুনি হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যে ষড়যন্ত্র করছেন, তা কখনো সফল হবে না। এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না।

‘আপা আর আসবে না’ উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকতে হবে। উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

এছাড়াও বক্তব্য দেন ধুলিয়ানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি হাদিউজ্জামান হাদী ও বিএম ইকলাস, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, পৌর কৃষকদলের সভাপতি মিলন হোসেন বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit