শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’ ২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ব্রাহিম দিয়াজ দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ

এম এ রহিম, চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে  মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।  শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গ্রামীণ ব্যাংকের চৌগাছা শাখা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর  জোনাল ম্যানেজার দেবাশীষ কর্মকার।

এ সময়   কার্যক্রম, ঋণ ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠাকালীন দর্শন সম্পর্কে গ্রাহকদের স্বচ্ছ ধারণা দওেয়া হয়।  সে সাথে প্রচারিত তথ্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়  করা হয়। বক্তৃতা করেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর , সাংবাদিক এম এ মান্নান, যশোর জোনের অডিট অফিসার ইসরাকুল হোসেন, এরিয়া ম্যানেজার আতিকুর রহমান, সেকেন্ড ম্যানেজার আব্দুল লতিফ, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক শাহরিয়ার কবির শিহাব, নাসিমা খাতুন, শরিফুল ইসলাম, গ্রামীণ ব্যাংকের গ্রাহক, সুধীজন প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় দেবাশীষ কর্মকার বলেন, গ্রামীণ ব্যাংক সম্পর্কে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। ব্যাংকের কার্যক্রম ও নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন বা সংশয় থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সঠিক তথ্য জেনে নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের। সভায় গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বক্তারা গ্রাহকদের সঙ্গে ব্যাংকের পারস্পরিক আস্থা ও যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit