শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি ।  
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়া ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের এ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন সিনিয়র সচিব। এরপর চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় ও বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘুরে দেখেন তিনি। পরে চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজার পরিদর্শন করেন কামরুজ্জামান চৌধুরী। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বাজারের অবকাঠামোগত উন্নয়নে সেখানে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন।

এ ছাড়া জরাজীর্ণ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে পরিকল্পনা চলছে। এ ছাড়া সকলের সহযোগিতায় নতুন বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবন নির্মাণ হবে।

এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাভলু, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন এবং চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit