স্পোর্টস ডেস্ক : মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন ২৭ বছর বয়সি এই ফুটবলার।
দিয়াজের সঙ্গে রিয়ালের আগের চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন তিনি। ২০১৯ সাল থেকে রিয়ালের হয়ে খেলছেন এই ফরোয়ার্ড।
সম্প্রতি চুক্তি নবায়ন করা রিয়ালের খেলোয়াড়দের মধ্যে দিয়াজ তৃতীয়। তার আগে তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের ও ফরাসি মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি।
জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করেছেন দিয়াজ। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তবে তার দল মরক্কো শেষ পর্যন্ত রানার্সআপ হয়।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০২