স্পোর্টস ডেস্ক : ঘরে বাঘ, বাইরে বিড়াল। এমন অবস্থা ভারতীয় ক্রিকেট দলের। এশিয়ার মাঠে আধিপত্য বিস্তার করে খেলা ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে গিয়ে বিপদে পড়েছে।
দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট ড্র। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ২ ফিফটির সাহায্যে ৩৫৬ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। টাম বান্ডেল দুর্দান্ত ব্যাটিংয়ের পরও মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। ৫৯ রান করেন অধিনায়ক টম লাথাম। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন অশোক দীপ।
জবাবে ব্যাট করতে নেমে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছে সফরকারী ভারত। ২৫, ২৩ ও ২১ রানে ফিরেছেন লোকেশ রাহুল, ঋভষ পন্থ ও পাদিক্কল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় গুরুত্বপূর্ণ ছিল ভারতের। কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিন শেষেই ফলোঅনের শঙ্কায় পরেছে ভারতীয় ক্রিকেট দল।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩০