শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করা ও নৈরাজ্যের সৃষ্টির অভিযোগ তুলে নেত্রকোণায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮নভেম্বর) দুপুরে নেত্রকোণা কোর্ট স্টেশন থেকে মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক ঘুরে তেরী বাজার মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের চকপাড়া খান বাড়ি এলাকায় কোর্ট স্টেশন চত্বরে জড়ো হন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির নেতা ও ২০২১ সালে নেত্রকোণা পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আগের সরকার ২০২৪সালের ৫আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ ছাড়ে। বিগত সময়ে ক্ষমতায় থেকে অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং ভেতরে থাকা অনুসারীদের দিয়ে বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে।

এসব মোকাবিলায় দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যারা স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার আশায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় বা প্রশ্রয় দিচ্ছেন, তাঁদের বিষয়েও সতর্কবার্তা দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit