রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

শেষ মুহূর্তে ‘গোপন অস্ত্র’ সামনে আনবেন স্কালোনি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আর্জেন্টিনার একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

সোমবারের অনুশীলনে আর্জেন্টিনার খেলোয়াড়রা শুরুতে হালকা ওয়ার্ম-আপ করেন। এরপর বল নিয়ে ছোট পরিসরের অনুশীলন এবং একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা। তবে স্কালোনি এখনো সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টায় শেষ অনুশীলন সেশনেই দলের কৌশল, রক্ষণভাগের পরিকল্পনা এবং সেট-পিস নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন আর্জেন্টিনার কোচ।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জেতা ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জয় পেতে বাড়তি ৩০ মিনিট খেলতে হয়েছে। সেই মলিন পারফরম্যান্সের পরেও কোচ স্কালোনি তার চেনা ও নিয়মিত একাদশের ওপরই ভরসা রাখতে পারেন। মিশরের বিপক্ষে যে একাদশ খেলিয়েছিলেন, সুইজারল্যান্ডের বিপক্ষেও একই দল নামিয়েছিলেন স্কালোনি। তার মতে, মিশরের বিপক্ষে দলটি ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, সুযোগও তৈরি করেছে। সমস্যা ছিল মূলত গোলের সামনে ব্যর্থতা এবং কয়েকটি রক্ষণাত্মক ভুল।

তবে ইংল্যান্ডের বিপক্ষে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মিডফিল্ডের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও চোট নয়, ক্র্যাম্পের কারণে  লিয়ান্দ্রো পারেদেস কিছুটা ভুগলেও বড় কোনো সমস্যা নেই। টিওয়াসি স্পোর্টসের প্রতিবেদন, কিছুটা রদবদল বা কৌশলগত পরিবর্তন আসতে পারে দলে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় জায়গায় সুযোগ পেতে পারেন মন্টিয়েল।

আর মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে দেখা যেতে পারে নিকোলাস গনসালেসকে। তবে শেষ পর্যন্ত কী হবে, তা এখনই নিশ্চিত নয়। কারণ স্কালোনির পুরনো অভ্যাসই হলো একাদশ গোপন রাখা। ম্যাচের আগে ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠক না হওয়া পর্যন্ত নিজের পরিকল্পনা প্রকাশ করতে চান না তিনি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর ঠিক আগ পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৬,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit