৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
২৮
Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ৬ মাসের কার্যক্রমে সাভার-আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বলে সরকারের প্রশংসা করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শনিবার বিকেলে ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকার গ্রামীণ কনভেনশন সেন্টারে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার ও আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশংসা করেন।
এসময়ে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে মাদক নির্মূলসহ সব ধরনের সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সুন্দর সাভার উপজেলা গড়ে তুলতে কাজ করছেন সরকার। তিনি আরও বলেন, নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্ব ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা এবং ভোটের ফলাফল সঠিকভাবে পর্যবেক্ষণে পোলিং এজেন্টরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা হয়নি। দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করায় পোলিং এজেন্টদের সম্মানিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: জামাল হোসেন মজুমদার।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মো: মঈনুদ্দিন বিপ্লবের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মো: তমিজ উদ্দিন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম মন্ডল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম মন্ডল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, যুবদল নেতা মো: জাহিদ হাসান বিকাশ, থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, আশুলিয়া থানা ছাত্র দলের সভাপতি মো: সানোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মো: ইসমাইল হাবিব, ইয়ারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: রিপন শিকদার, থানা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূঁইয়া ও ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো: হুমায়ুন কবির সহ অঙ্গ সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময়ে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকার দায়িত্ব প্রাপ্ত ১ হাজার ৪০৫ জন পোলিং এজেন্টদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।