বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মোজাহিদে আজম হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. এর ইসলামী চিন্তা, সমাজ সংস্কার ও উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান শীর্ষক দিনব্যাপী “আঞ্চলিক কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী মিলনায়তনে মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী ও কৃষিবিদ রায়হানুল হক এর সঞ্চালনা ও তত্ত্বাবধানে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মাদ সালমান দা.বা.। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আজিজুদ্দীন দা.বা. এবং হযরত মাওলানা মুহাম্মাদ সিদ্দিকী (হাফেজ জাহিদী) দা.বা.। মউ মাদ্রাসার মুফতি মামুনুর রশিদ, ঝানঝাইল মাদ্রাসার মুফতি হাবিবুর রহমান। এতে
সভাপতিত্ব করেন হযরত মাওলানা জিয়াউদ্দীন দা.বা.। এসময়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল হক দা.বা.। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন হযরত মাওলানা আব্দুর রব দা.বা.। দিনব্যাপী এ কনফারেন্সে হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. এর বর্ণাঢ্য কর্মজীবন, ইসলামী চিন্তাধারা, সমাজ সংস্কারে তাঁর ভূমিকা এবং মুসলিম উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. ছিলেন ইসলামী শিক্ষা, সমাজ সংস্কার ও দ্বীনি জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর জীবন ও কর্ম থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিয়ে সমাজে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও মানবিক চেতনা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

কনফারেন্সে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজন ঘিরে বিরিশিরিতে আগত ধর্মপ্রাণ ও সকল শ্রেনী পেশার মানুষের কাছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit