রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮৩ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার ও আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকার গ্রামীণ কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকার দায়িত্ব প্রাপ্ত ১৪০৫ জন। পোলিং এজেন্টদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. জামাল হোসেন মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব।

এ সময় ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেন সরকার, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লা, থানা কৃষক দলের সদস্যসচিব আবুল হোসাইন মুন্সী, যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম মন্ডল, থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আশুলিয়া থানা ছাত্র দলের সভাপতি সানোয়ার হোসাইন,সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব, ইয়ারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী রিপন শিকদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্ব ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা এবং ভোটের ফলাফল সঠিকভাবে পর্যবেক্ষণে পোলিং এজেন্টরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা হয়নি। দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করায় পোলিং এজেন্টদের সম্মানিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit