রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

জালাল আহমদ,কূটনৈতিক প্রতিবেদক : বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আন্তর্জাতিক বন্ধুত্বের প্রতিশ্রুতি নিয়ে ঢাকায় সমাপ্ত হলো দুই দিনব্যাপী ‘২য় এম্বেসি ইনডোর গেমস ২০২৬’।গেমপ্লে লিমিটেড আয়োজিত এই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৯ আগস্ট(২০২৬) শনিবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর হেড অব ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন জিয়াউল করিম। এছাড়া বিভিন্ন কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেন।

দুই দিনব্যাপী এই গেমসে ২৬টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ১২০ জন প্রতিযোগী ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের চারটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিযোগিতার ব্যাডমিন্টন পুরুষ দ্বৈতে আইওএম-এর সোহেল বড়ুয়া ও মো. মোরশেদুল আলম মুন্না চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং আইএসডি-র মানস ও বৈশাখ জুটি রানার্স-আপ হন। ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেসন ও সৈয়দা তাসমিন সুলতানা জুটি চ্যাম্পিয়ন এবং ইন্দোনেশিয়ার সপ্তো সু দিয়ান্তো ও নূর রানার্স-আপ অর্জন করেন।

অন্যদিকে টেবিল টেনিস ইভেন্টগুলোতে একক ও দ্বৈত—উভয় বিভাগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রাধান্য পরিলক্ষিত হয়।সংস্থাটির মো. রুহুল কুদ্দুস ও মো. মহসিন আজাদ দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন এবং ডব্লিউএইচও-রই অপর জুটি নিউটন রনি দাস ও মো. সুজা উদ্দিন ভূঁইয়া রানার্স-আপ হন। এ ছাড়া টেবিল টেনিস এককে ইউএনডব্লিউএফপি-র অয়ন দেওয়ান দুর্দান্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান এবং ডব্লিউএইচও-র মো. রুহুল কুদ্দুস রানার্স-আপ শিরোপা অর্জন করেন।

খেলোয়াড়দের অসামান্য ক্রীড়াশৈলী ও ক্রীড়াসুলভ আচরণের স্বীকৃতি হিসেবে নেপাল দূতাবাসকে ‘গেমপ্লে স্পিরিট অব দ্য টুর্নামেন্ট’ পুরষ্কার প্রদান করা হয়। গেমপ্লে লিমিটেডের কো-ফাউন্ডার ও চেয়ারম্যান ফয়সাল তিতুমীর তাঁর স্বাগত বক্তব্যে সকল অংশগ্রহণকারী মিশন, খেলোয়াড় ও সহযোগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ক্রীড়া কূটনীতির এই উদ্যোগ আন্তর্জাতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। সহ-পৃষ্ঠপোষক হিসেবে ছিল পূর্বাণী গ্রুপ (কমফিস্টাইল), মধুমতি ব্যাংক, সিটি ব্যাংক, বিকাশ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit