মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়া পাড়াছড়া গ্রামের বাসিন্দা। তিনি বাইজ্যা তঞ্চঙ্গ্যার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খিয়োমা তঞ্চঙ্গ্যা একটি মোটরসাইকেলে করে রাজস্থলীর দিকে যাচ্ছিলেন। পথে পাহাড়ি সড়ক দিয়ে ওঠার সময় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গভীর খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন খিয়োমা তঞ্চঙ্গ্যা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘দুর্ঘটনাটি বিলাইছড়ি থানার আওতাধীন এলাকায় ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ফারুয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit