বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ০৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ৮৫০ জন কৃষকে আউষধান ও ৮০ জন কৃষকে পাটের চাষের জন্য উন্নতমানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ শাহানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এছাড়ও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit