বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের চিলমারীতে প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার রমনা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, ঘটনাটির ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সরকারপাড়া গ্রামের একটি বাড়ির গেট বন্ধ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে এক তরুণী বারবার বলছেন, ‘দরজাটা একটু খোলো, আমি কথা বলব। তুমি তো বিয়ে করেছো, আমার আর কিছু করার নেই।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে বাড়ির এক যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে হঠাৎ করেই ওই যুবক অন্যত্র বিয়ে করলে মানসিকভাবে ভেঙে পড়েন তরুণীটি। পরে খবর পেয়ে তরুণীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক বলেন, সরকারপাড়া গ্রাম আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত। তবে গত দুই দিন ফেসবুকে না থাকায় বিষয়টি আমার জানা ছিল না। কেউ এ বিষয়ে আমাকে জানায়নি।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৬,/সকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit