শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বজ্রপাতে আবু তাহের (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। বৃহস্পতিবার  ১৬ এপ্রিল উপজেলার  সুখপুকুরিয়া  ইউনিয়নের অন্দুলিয়া গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।  নিহত কৃষক  আন্দুলিয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে । জানা যায়, এ দিন দুপুরে তিনি নিজের ক্ষেতে কাজ করছিল।  হঠাৎ আকাশে মেঘ সৃষ্টি হয়। শুরু হয় ঝড় ও বজ্রপাত। এ সময় তিনি একই গ্রামের জনৈক মাসুম মিয়ার ধান ক্ষেত এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থলে পৌঁছালে আবহাওয়া খারাপ হওয়ায় ও ঝড়োহাওয়া হওয়ায় তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলে নিহত হন। পরে তিনি  বাড়ি না আসায় সন্ধ্যায় তাকে  খোঁজার উদ্দেশ্যে বাড়ীর লোকজন মাঠে যায় । অনেক খোঁজা খুজির পর তাকে একটি ধানক্ষেতর পাশে পড়ে থাকতে দেখা যায়।  স্থানীয় লোকজনের সহায়তায় কৃষক আবু তাহেরের মৃতদেহ  বাড়িতে নিয়ে আসেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি নুরুল আমিন শিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৬,/সকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit