রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদের পানির নিচ থেকে আরাফাত (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ১ নম্বর শুভলং ইউনিয়নের জোড়াটিলা এলাকায় হ্রদের পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় মরদেহের দুই পায়ে রশি ও কোমরে পাথর বাঁধা ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. শফিক (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব প্রতিবেদক আলমগীর মানিককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আরাফাত কেচকি মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। গত ১৩ অক্টোবর রাত ১টার দিকে তিনি নিখোঁজ হন।

পরে বোটের মালিক শফিকসহ অন্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন। ওই দিন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে আরাফাতের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা। অভিযোগ রয়েছে, এরপর বোটের মালিক শফিকসহ কয়েকজন নৌকাযোগে মরদেহটি অন্যত্র সরিয়ে ফেলেন। খবর পেয়ে বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরদিন ১৪ অক্টোবর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিদের সহায়তায় মরদেহ উদ্ধারে অভিযান শুরু হয়। এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত শফিককে লংগদু থানাধীন মহালছড়ি এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁর দেখানো স্থান অনুযায়ী শনিবার বিকেলে বরকল উপজেলার ১ নম্বর শুভলং ইউনিয়নের জোড়াটিলা এলাকার কাপ্তাই হ্রদের পানির নিচ থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক আলমগীর মানিককে বলেন, নিহতের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জড়িত সন্দেহে শফিক নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit