রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, বেঁচে ফেরার বর্ণনা দিলেন মাসুদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট ভারতের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে তবলছড়ি ইউনিয়ন বিএনপি ও বাজার পরিচালনা কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তবলছড়ি ইউনিয়ন বিএনপি ও বাজার পরিচালনা কমিটি।  যৌথ উদ্যোগে তবলছড়ি বাজারের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন তবলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী লিটন, ইউনিয়ন বিএনপির সদস্য  দপ্তর  এইচ এম হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম, তবলছড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইমন চৌধুরী এবং তবলছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিযানে অংশ নেন।

বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাজারের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু বাজার পরিচালনা কমিটির দায়িত্ব নয়, এটি ব্যবসায়ী ও সাধারণ মানুষেরও সম্মিলিত দায়িত্ব। সবাই সচেতন হলে মশার প্রজননস্থল কমানো সম্ভব হবে। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে আমরা কাজ করব।”
তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো যায়। শুধু এক দিনের অভিযান নয়, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তবলছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য  দপ্তর  এইচ এম হেলাল উদ্দিন বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই বাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলা, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমে আমরা পাশে থাকতে চাই।

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit