সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি: শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতা পুজা মন্ডপ  ও পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ১১শত অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা,  জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু,  সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও  সনাতন ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।  পরে সাংসদ জাহিদুল ইসলাম ধলু শ্রী শ্রী বুড়াকালী মাতা পুজা মন্ডপ ও পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা  মন্ডপ পরির্দশন করেন।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit