ডেস্ক নিউজ : দিনাজপুরের হিলিতে যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়কও রয়েছেন। এ সময় ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া এলাকার দুটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা। আটক ব্যক্তিরা হলেন হিলির মুহাড়াপাড়া গ্রামের মাহে আলম প্রধান (৫০)। তিনি পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। তার ছেলে রিমন (২৮) পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শাহরিয়ার প্রধান রিফাত (২৫) পৌর ছাত্রদলের সদস্য। অপরজন একই এলাকার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩০)। তিনি পৌর যুবদলের সদস্য।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/রাত ৯:৪৪