বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান ‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে ‘ভয়াবহ’ যেসব উপসর্গ ‘আল্লাহর প্রশংসা করে’ যা বললেন ট্রাম্প ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার বন্ধ, জ্বালানিসংকটের আশঙ্কা ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর: শামা ওবায়েদ নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬০৬ Time View

ডেস্ক নিউজ : বরিশাল জেলার হিজলা উপজেলায় মেঘনা নদীতে ইলিশ ধরার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৎস্য অফিসারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

হামলায় হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অন্তত ১৫ জন আহত হন। পরে সবাইকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযানে থাকা কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হিজলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সরকারি কর্মকর্তাদের ওপর এমন হামলাকে বরিশাল জেলা প্রশাসন ‘রাষ্ট্রবিরোধী অপরাধ’ হিসেবে দেখছে এবং পৃথক তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও গত ১৫ দিনে বরিশাল জেলায় প্রায় পনেরোটি হামলার ঘটনা ঘটেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit