বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

বিইউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতার ও দ্রুতবিচার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল । রোববার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাজী আফরোজ মৌসুমি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম আমাদের বোনেরা ক্যাম্পাসসহ দেশের সব জায়গায় নিরাপদ থাকুক। অথচ আছিয়াসহ গত এক বছরে দেশে প্রায় তিন হাজারের অধিক ধর্ষণ হয়েছে। বিইউপির যে বোন ধর্ষিত হয়েছে তার বিচার হোক। বিইউপির শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া হোক।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, সাভারে বিউপি শিক্ষার্থী গণধর্ষণের প্রতিবাদে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত ১৭ বছরের বিচারহীনতার কারণে দেশে ধর্ষণ ও অন্যায়-অনিয়ম অব্যাহত ছিল। জাবিতে ছাত্রলীগের মানিক ও কিছুদিন আগে মোস্তাফিজ ধর্ষণ করেছিল।

জুলাই পরবর্তী সময়ে ইন্টেরিম সরকারের মাধ্যমে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এ সরকারও নারীদের নিরাপত্তা, ন্যায়বিচার ও আইনশৃঙ্খলা উন্নতি করতে পারেনি। আমরা চাই অনতিবিলম্বে সাভারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit