বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

দুধ দিয়ে গোসল কি কোনো রীতি?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে তিন তালাক দিয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিক তিন তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন এ কনটেন্ট ক্রিয়েটর। এ মুহূর্তে হিরো আলম তার দাম্পত্য কলহের কারণে সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। তিনি তার তৃতীয় স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন।

উপমহাদেশ ছাড়াও বিভিন্ন দেশে বা সংস্কৃতিতে দুধ দিয়ে গোসল করার রেওয়াজ ছিল। প্রাচীনকালে রোমানরাও ত্বক কোমল রাখতে নিয়মিত দুধ মিশ্রিত পানিতে গোসল করতেন। মিশরের রানি ক্লিওপেট্রাও দুধ দিয়ে গোসল করে তার অপরূপ সৌন্দর্য ধরে রেখেছিলেন। তবে আসলেই কি এর কোনো উপকার আছে? 

চলনু জেনে নেওয়া যাক, দুধ দিয়ে গোসল করলে কি কি উপকার পাওয়া যায়—

প্রথমত, ত্বকের আর্দ্রতা ধরে রাখে দুধ। দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অসাধারণ ভূমিকা পালন করে। এতে থাকা প্রাকৃতিক ফ্যাট ও প্রোটিন ত্বকের শুষ্কতা দূর করে, ত্বককে নরম ও নমনীয় করে তোলে। নিয়মিত দুধ দিয়ে গোসল করলে ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। গভীরভাবে ময়েশ্চারাইজিং হয়।

দ্বিতীয়ত রোদে পোড়াভাব দূর করে দূধ। দুধে থাকা প্রোটিন, ভিটামিন ‘এ’ ও ‘ডি’ ত্বকের রোদে পোড়া ভাব দূর করে। রোদ থেকে ঘুরে আসার পর দুধ দিয়ে গোসল করতে পারেন। দুধ দিয়ে গোসলের সময় পানিতে অ্যালোভেরা মিশিয়ে নিলে বেশি উপকার পাওয়া যায়।

তৃতীয়ত ত্বকের মৃত কোষ দূর করে দুধ। আর দুধের ভেতর রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা একধরনের প্রাকৃতিক হাইড্রোক্সি অ্যাসিড। এ উপাদানটি ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল।

চতুর্থত  প্রাকৃতিক উজ্জ্বলতা আনে দুধ। আর দুধে থাকা এনজাইম ও ভিটামিন ত্বকের কালচে ভাব দূর করে ত্বকের রঙ সমান করে তোলে। নিয়মিত দুধ দিয়ে গোসল করলে মুখ ও শরীরের ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। এটি ত্বকের রক্তসঞ্চালন বাড়িয়ে তোলে। ফলে ত্বকে আসে স্বাভাবিক উজ্জ্বলতা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit