মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কুষ্টিয়ায় লালন উৎসবে থাকবেন গায়ত্রী চক্রবর্তী: ফারুকী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৮৭ Time View

সাহিত্য ডেস্ক : লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রথমবারের মতো আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী, ১৮ অক্টোবর ঢাকায় এবং ১৭ অক্টোবর দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপিত হবে।

নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় লালন উৎসবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলায় পরিনত হবে বলে আশা করা হচ্ছে।

এই উৎসবে যোগ দেবেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। জানা গেছে তিনি ১৭ অক্টোবর লালন উৎসবে লালন বক্তৃতার মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
 
গায়ত্রী চক্রবর্তীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এসেছেন। কুষ্টিয়ায় লালন উৎসবে যোগ দিয়ে বক্তব্য দেবেন তিনি!’

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit